TU Alumni
Logo
তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৪ অক্টোবর, ২০২৬
৪২ বার দেখা হয়েছে
তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর
১৪ অক্টোবর, বুধবার সকালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৪ অক্টোবর, বুধবার সকালে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ ও নিবন্ধনবিষয়ক সম্পাদক সাইয়েদ ইবরাহীম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এতে তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাওলানা আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও হেড অব বিজনেস নিয়াজ মাখদুম শিবলী (মোঃ মাছুদ মেহেদী হাসান)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, তানযীমুল উম্মাহ আলীম মাদরাসার ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক আরিফ উল্লাহ, তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ নজরুল ইসলাম, সদস্যসচিব তাওফিক আহমেদ খান, যোগাযোগবিষয়ক সম্পাদক সাদ আহমেদ মাদানী এবং আইটি ও মিডিয়াবিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম নাঈম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় নিবন্ধিত সদস্যদের মাঝে বিভিন্ন সুবিধাযুক্ত অ্যালামনাই মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়।

এ চুক্তির মাধ্যমে অ্যালামনাই সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ আর্থিক সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি অ্যাসোসিয়েশনের সদস্যকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।েন।

ছবির গ্যালারি