TU Alumni
TU Alumni

জীবন- কর্ম এবং দু’আ: স্মরণে হাফেয মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম (রাহিমাহুল্লাহ)

অ্যাডমিন

প্রকাশিত: 1 মাস আগে | ২২ জানুয়ারি, ২০২৬

জীবন- কর্ম এবং দু’আ: স্মরণে হাফেয মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম (রাহিমাহুল্লাহ)
জীবন- কর্ম এবং দু’আ: স্মরণে হাফেয মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম (রাহিমাহুল্লাহ) তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও সম্মানিত ভাইস চেয়ারম্যান হাফেয মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম (রাহিমাহুল্লাহ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও তাঁর রুহের মাগফিরাতের জন্য দুআর আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানটি গত ০২ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয়, যেখানে তানযীমুল উম্মাহর শিক্ষক, ছাত্র, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় তাঁর অসামান্য অবদান, শিক্ষাদান ও সমাজের কল্যাণে তাঁর কাজ সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে সম্মিলিতভাবে তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করে দুআ করা হয়। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর স্মৃতি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকুক। আমিন।

মন্তব্যসমূহ (০)